মস্তিষ্ক, মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্র সংক্রান্ত যেকোনো সমস্যায় অভিজ্ঞ নিউরোসার্জনের সরাসরি পরামর্শ পাওয়া যায় এই সেবায়।
কখন পরামর্শ নেওয়া উচিত
- দীর্ঘদিন ধরে চলা তীব্র মাথাব্যথা বা ঘাড়-কোমরের ব্যথা
- হাত বা পায়ে অবশভাব, দুর্বলতা বা ঝিনঝিন করা
- খিঁচুনি, মাথা ঘোরা বা হঠাৎ জ্ঞান হারানো
- মাথায় আঘাত পাওয়ার পর অস্বাভাবিক লক্ষণ
পরামর্শের সময় যা সঙ্গে আনবেন
আগের প্রেসক্রিপশন, এমআরআই/সিটি স্ক্যান/এক্স-রে ও অন্যান্য রিপোর্ট সঙ্গে আনলে রোগের অবস্থা বুঝতে সুবিধা হয়।